মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পাগলা কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পাগলা ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। ভারপ্রাপ্ত মেয়র বলছেন কুকুরগুলো নিধণ করা হবে। তার কাছ থেকে কেবল আশ্বাসই মিলছে কিন্তু বাস্তবে কোন মিল পাওয়া যাচ্ছে না। এতে ক্ষুব্দ হয়ে উঠেছেন পৌরবাসি।
তাদের অভিযোগ, কয়েক মাস আগে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। তিনদিন ব্যাপী চলে কুকুর নিধন। কিন্তু তা সেলফির মাঝেই সীমিত ছিল। তিনদিনের অভিযানে অর্ধশতাধিক কুকুর নির্ধন করে ছবি তোলে পত্রিকায় সরবরাহ করে দেখানো হয় কুকুর নিধন করা হয়। গত ২৪ ঘন্টায় শিশু মহিলাসহ অর্ধশতাধিক লোককে কামড়িয়েছে বেওয়ারিশ কুকুর।
রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত শায়েস্তানগর, মাছুলিয়া, অনন্তরপুর, ইনাতাবাদ, মোহনপুর, রাজনগর, পুরান মুন্সেফী, শ্যামলী, বদিউজ্জামান খান সড়ক, আলী প্লাজা সড়কসহ বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন নারী/ শিশু ও পুরুষকে কুকুর কামড়িয়েছে। আহত অবস্থায় সিরাজ (৬), হিরেন্দ্র লাল দাশ (৭০), রিফা (১০), নাদিয়া (৫), মনিরা (১২), ব্যবসায়ী নানু (৫৫), করিম (৩), মানিক চাঁন (৭৫), রুহেন (৫), সুজন (২৪), তোফাজ্জল (৬০), রবিউল (১৪), আনোয়ারা (৩৫), নাঈম (১৮), মনির হোসেন (১২), রিফা (১৮), পারভিন (৩৫), সীমা (৭), রাকিব (৯), আকিব (৫), মোতাব্বির (১১), আব্দুল হান্নান (৫৫), জুবায়ের (১১), খলিলুর (৯), শিশু মিয়া (১৫) ও জাবের (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া রজব আলী (৮৫) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত রোগী ও ভুক্তভোগীদের অভিযোগ সদর হাসপাতালে গিয়ে কুকুরের কামড়ের আহতরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত পরিমাণ ইনজেকশন ও ভ্যাকসিন নেই। ফলে অধিকাংশ রোগীকে বাইরে থেকে ইনজেকশন কিনে আনতে হয়।
উল্লেখ্য হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উৎপাত-উপদ্রব খুব বেড়ে গেছে। বাসা থেকে বের হলেই পথচারীরা নানা স্পটে কুকুরের উপদ্রবের মুখোমুখি হচ্ছে প্রতিদিন। বিশেষ করে মানুষ দেখলেই আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসছে কুকুরের দল। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নাকানি-চুবানি অবস্থা হয়ে পড়েছে। দল বেঁধে কুকুরেরা পথচারীদের ওপর হামলে পড়ছে। কম বয়সী শিক্ষার্থী শিশু-কিশোরগণ কুকুরের ভয়ে থাকে প্রতিনিয়ত তটস্থ ও উৎকণ্ঠায়।
শহরের রাস্তাঘাটে বিচরণকারী কুকুরদের সারাক্ষণ ঘেউ ঘেউ শব্দে আরামের ঘুম হারাম হয়ে যাচ্ছে শহরবাসির। ৫/৭টি কুকুর এক সাথে এমন বিকট শব্দে রাতভর ঘেউ ঘেউ শব্দ করে।
পৌরবাসির অভিযোগ, জনপ্রতিনিধি তথা কাউন্সিলররা শহরবাসীকে কুকুরদের উপদ্রব ও উৎপাত থেকে পরিত্রাণ দিতে কোনো ভূমিকাই রাখছেন না। যা পৌরবাসিকে হতাশ করেছে।
এহেন অবস্থায় অবিলম্বে কুকুর নিধন কার্যক্রম শুরু করার দাবী জানিয়েছেন সচেতন পৌরবাসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com