বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আপনজন এর উদ্যোগে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন আপনজন এর উদ্যোগে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার লাখাই উপজেলার সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন আপনজন সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ। সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আপনজন সদস্য মোরশেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুকুর রহমান মাসুক, প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ। অনুষ্টানে বক্তব্য রাখেন আপনজন সহ সভাপতি এনামুল হক এহিয়া, কার্যকরী সদস্য প্রভাষক মোর্শেদ কামাল, এডঃ কামরুল হাসান চৌধুরী, এডঃ সফিকুল ইসলাম। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান আজনু, আবু মুসা, বাহার উদ্দিন, শিক্ষিকা মমতাজ বেগম, শিক্ষক শ্যামল কান্তি দেব ও এমদাদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাফিজ উদ্দিন। সভায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিংহগ্রামের বাসিন্দা মরহুম মহীউদ্দিন আহমদ স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভা শেষে শতাধিক অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে একটি ব্যাগসহ ৭টি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com