বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা। গতকাল শনিবার দুপুরে স্থানীয় জালাল স্টেডিয়ামে তারা ৪৩-৩৫ পয়েন্টে বানিয়াচং উপজেলাকে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান সামছ, শৈলেন চাকমা, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আজম উদ্দিন, সফিকুজ্জামান হিরাজ, বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক ও হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক। খেলা পরিচালনা করেন আব্দুল মোতালিব মমরাজ, শহিদুর রহমান লাল, নুরুল ইসলাম, লিটন মিয়া ও আব্দুল মতিন। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বানিয়াচং উপজেলার মাহমুদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, কাবাডি আমাদের প্রাণের খেলা। সরকারিভাবে এই খেলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু কাবাডি নয়, তৃণমূল পর্যায় থেকে খেলাধূলার উন্নয়নের জন্য সরকার প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম প্রকল্প গ্রহণ করেছে। হবিগঞ্জ সদরসহ ৫টি উপজেলায় মিনি স্টেডিয়ামের টেন্ডার হয়েছে। অচিরেই অন্য উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে। ফলে ক্রীড়াঙ্গণে হবিগঞ্জ আরও এগিয়ে যাবে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশগ্রহণ করে। স্বাধীনতা দিবসের পরপরই ৮টি জেলা দলকে নিয়ে জোনাল পর্বের খেলাও হবিগঞ্জে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com