শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু দিবসে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ পৌরসভা সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com