রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ সিভিল সার্জনের শেখ মুজিবুর রহমান জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার ছাত্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় রাজনগর ইসলামিয়া এতিমখানায় হবিগঞ্জ সিভিল সার্জনের উদ্যোগে এতিম খানার ছাত্রদের বিনামূলে চিকিৎসা সেবা প্রদান ও কেক কাটা হয় হয়। পরে সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ শফিউল আলম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ গোলাম মাওলা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফি লিপি, সদর উপজেলা নির্বাহী অফিসার এটি এম আজহারুল ইসলাম, ইসলামিয়া এতিমখানার উপদেষ্ঠা ডাঃ মোঃ জমির আলী, ডাঃ মোঃ শহীদুল ইসলাম, এতিমখানার সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মোতালিব চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, মোঃ ফিরোজ চৌধুরী, ডাঃ নির্ঝর ভট্টাচার্য্য প্রমুখ। এতিমখানার পক্ষ থেকে ছাত্র মোঃ সাইফুল ইসলাম একটি মানপত্র এডঃ মোঃ আবু জাহির এমপির হাতে তুলে দেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সিভিল সার্জন অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম, নিখিল রঞ্জন শর্মা, কলিম উল্লাহ শিকদার, মোঃ শাহেদ আলী, আব্দুল হাদী চৌধুরী, মোঃ উজ্জল উল্লাহ খান, উৎপল ডিও প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com