বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কোটি পাঠকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক (উপসচিব) মোঃ শফিউল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোঃ রোকন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ও দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টিভি জেলা প্রতিনিধি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান, বৃন্দাবন কলেজের প্রভাষক উৎপল সাহা, ডাঃ নির্ঝর ভট্টাচার্য্য, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com