বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ধর্ষকের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পইল গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে পইল ইউনিয়ন অফিস সংলগ্ন রাস্তার পাশে পইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দি সেভেন স্টার স্কুলের শিক্ষার্থীরা এ মানবন্ধন করে। পৈল গ্রামের তরুণ সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা এবং রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা দিতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ মানববন্ধনে একাত্মতা জানিয়ে বলেন, ধর্ষক যে-ই হোক তাকে যেনো সর্ব্বোচ শাস্তি প্রদান করা হয়। এ ঘৃণ্য কাজের বিচার যেনো দ্রুত সম্পন্ন হয়, এই দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, মঙ্গলবার নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষনের শিকার হয় হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের ৫ম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় ধর্ষক মিজানকে ওই রাতেই গ্রেফতার করে সদর থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com