সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে কোদালের আঘাতে শিশু খুন

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৯৩৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সাতাউক গ্রামে প্রতিপক্ষের কোদালের কোপে ইমন নামে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয়টি গ্রাম্য মাতব্বররা ১ লাখ টাকা দিয়ে রফা-দফা করার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ইমন ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক গ্রামের আব্দুল হাই ও আক্কাছ মিয়ার মাঝে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে এই নিয়ে তাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে আব্দুল হাই শিশু সন্তান ইমন অন্য শিশুদের সাথে খেলাধুলা করতে গেলে আক্কাছ মিয়া ইমনকে কোদাল দিয়ে কোপ দেয়। এতে ইমন গুরুতর আহত হলে প্রথমে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিবিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সিলেটে নেয়ার পথে শুক্রবার রাত ১২টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইমন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে লেখাপড়া করত।
ইমনের পিতা আব্দুল হাই জানান, তিনি এ ব্যাপারে মামলা দায়ের করবেন। কিন্তু গ্রামের মুরুব্বিরা বিষয়টি সালিশে নিস্পত্তি করার জন্য তাকে চাপ দিচ্ছেন।
লাখাই থানার ওসি নুরুল ইসলাম জানান, দুই পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরোধ ছিল। শিশুর মৃত্যুর খবর পেয়ে সাতাউক গ্রামে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com