বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর এনা বাসের চাপায় যুবক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় এনা পরিবহনের চাপায় আবু বকর (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের আইয়ূব আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ৬টার দিকে সে মারা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু বকর ওই সময় কাজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় ওই এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকার সময় সিলেটগামী একটি এনা পরিবহনের বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com