বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাষ্ট্রের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র নিউজার্সি সংবাদদাতা ॥ যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত সাত মার্চ স্থানীয় সময় মঙ্গলবার রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ ঐতিহাসিক সাত মার্চ পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় গরমেট রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরী লিটন এর সঞ্চালণায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি গোলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক শেখ শওকত শিমুল, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন উদ্দীন, সদস্য শামসুল ইসলাম শাহজাহান, সাব্বির হোসেন ভূঁইয়া, শহীদ খান, জয়ন্ত সিংহ, আব্দুল কাইউম প্রমূখ।
USaআলোচনা সভায় বক্তারা বলেন, পাকিস্তানী শাসনের পরাধীনতার জিঞ্জির থেকে মুক্ত হবার আশায় পুরো বাংগালী জাতি যখন স্বাধীনতার ঘোষনা শোনার জন্য অধীর অপেক্ষায়। সেদিন ১৯৭১ সালের সাত মার্চ বিকেলে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতা নামক মহতী কাব্যের শ্রস্টা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে ঘোষিত হয়েছিল ঐতিহাসিক স্বাধীনতার ঘোষনা। এই ঘোষনার পাশাপাশি তিনি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের রূপরেখাও দিয়েছিলেন। সভায় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষন থেকেই মূলতঃ স্বাধীনতার অঙ্কুরোদগম ঘটতে থাকে পূর্ব বাংলায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষন মহা মুক্তির আনন্দে বাংগালী জাতি উজ্জীবিত হয়ে ওঠে। বক্তারা বলেন, কুচক্রী মহল স্বাধীনতার অনেক মৌলিক বিষয়ের বিকৃতি ঘটাতে পারলেও ওই ঐতিহাসিক ভাষনের কোন বিকৃতি ঘটাতে পারেনি। তাই আজো এই ভাষন যুগ যুগ ধরে বেজে চলেছে, বেজে চলবে। এই ভাষন শুনে প্রজন্ম থেকে প্রজন্মান্তর আজো উজ্জীবিত হয়, আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে দেশ প্রেমের মহামন্ত্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com