বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে স্বস্থির বৃষ্টি কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অনেকদিন পর কাঙ্খিত বৃষ্টির দেখা পাওয়া গেল। হালকা গরম আর হালকা তাপদাহের পর রিমঝিম বৃষ্টির এমন ছন্দ কার না ভালো লাগে?
কয়েক দিনের হালকা গরমে দেশবাসী যখন অতিষ্ট তখনই মেঘের কোল থেকে ধরায় নেমে এল বৃষ্টি। সেই সঙ্গে নাগরিক জীবনে ফিরে এল একরাশ স্বস্তির নিশ্বাস।
আর এই বৃষ্টির দেখা পেয়ে অনেকের মনে ভেসে উঠে শ্রীকান্তের সেই কালজয়ী গান ‘আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম’ অনেকের আবার মনে পড়ে যেতে পারে ছোট্ট বেলার বৃষ্টির সেই ছড়াটিও ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান। শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান’
রোববার দুপুরে হঠাৎ করে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি নেমে আসে। কিছুক্ষন বৃষ্টি পড়ার পর শুরু হয় শিলা বৃষ্ঠির মত পাথর বৃষ্টি। তরে পাথরের বৃষ্টিতে কৃষকের জমিতে তেমন কোন ক্ষতি হয়নি।
কাঙ্খিত বৃষ্টি পেয়ে ভিজে ভিজে উল্লাস করেন এলাকার যুবক সহ সাধারন লোকজন। কেউবা প্রিয় জনদের নিয়ে মোটরসাইকেল দিয়ে ভিজে আনন্দ উল্লাস করেন। কৃষকরা জমিতে বৃষ্টির পানি পড়ায় আল্লাহ তালার কাছে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়ও হবিগঞ্জ শহরের প্রধান সড়ক দিয়ে চলাচলে পথচারীদের সাময়িক ব্যাঘাত ঘটলেও তারা স্বস্থি প্রকাশ করেন। বৃষ্টির পানিতে রাস্তাঘাটে দীর্ঘদিনের ধোলা বালু নিমিশেই শেষ হয়ে যায়।
অনেকেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহর রহমত বহুদিন পরে আমাদের হবিগঞ্জ শহরে বৃষ্টি হয়েছে। আজকের বৃষ্টিতে কৃষকদের অনেক উপহকার হয়েছে। শহরবাসী অনন্ত ধুলা বালি থেকে কিছু সময়ের জন্য হলেও রক্ষা পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com