মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে সন্তানের স্বীকৃতি চেয়ে মামাত ভাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৫৬০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্ত্রী ও সন্তানের স্বীকৃতি চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপন মামাত ভাইসহ ৪ জনের বিরুদ্বে মামলা দায়ের করেছেন রহিমা বেগম নামের এক সন্তানের জননী।
অভিযোগ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানিপুর গ্রামের দিনমজুর আবু তাহের মিয়ার মেয়ে রহিমা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে তার আপন মামাত ভাই পার্শ্ববর্তি বাড়ির বাবুল মিয়ার ছেলে আল আমিন মিয়া। গত বছরের ১ জুন রাতে রহিমাদের বসত ঘরে কৌশলে ঢুকে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। যাওয়ার সময় রহিমা হুমকি দিয়ে বলে এই কথা যেন সে কাউকে না জানায়। খুব দ্রুত তাকে বিয়ে করে নিবে বলেও আশ্বাস দেয় লম্পট আল আমীন। ধর্ষণের ফলে রহিমা অন্তঃসত্ত্বা হয়ে পরে। পরে বিভিন্ন কৌশলে আল আমিন রহিমাকে বিয়ে না করে সময় কর্তন করতে থাকে। এক পর্যায়ে গত ২৮ ফেব্র“য়ারী রাতে আবারও রহিমাকে ধর্ষন করে আল আমিন চলে জেতে চাইল রহিমার সুর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আল আমিনকে আটক করে। পরে এক সালিশ বৈঠকে রহিমা আল আমিনের বিয়ের সিদ্বান্ত হলেও আল আমিন ও তার পরিবার সিদ্বান্ত অমান্য করলে বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেয় রহিমা। এদিকে গত ৩ মার্চ রাত ৯টার দিকে এক কন্যা সন্তানের জন্ম দেয় রহিমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com