মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে মানবপাচারকারী সহ ২ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ মানব পাচারকারীর সদস্য উপজেলার আলীপুর গ্রামের সুলতান মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে। গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে একই দিন পুলিশ উপজেলার সাকুয়া বাজার থেকে আব্দুল আলীম (২১) নামের ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গুনাপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর স্ত্রী আরশ বিবির কন্যা রুশিদা বেগমকে ফুসলিয়ে বিদেশ পাঠায় একই ইউপির বড় আলীপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে সুলতান মিয়া। বিদেশ নেয়ার পর থেকে দালালদের মাধ্যমে নানা নির্যাতন চালানো হত তার উপর। নির্যাতনের খবর পেয়ে মা আরশ বিবি বিজ্ঞ আদালতে মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করলে মামলাটি এফআইআর গণ্যে রুজু করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়। মামলার পর থেকেই মানবপাচারকারী সুলতান পলাতক ছিল। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজহারুল ইসলাম একদল পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেন। অপর আসামী আব্দুল আলীম উপজেলার করগাও ইউনিয়নের মৃত আছিল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফুলচান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় টুকের বাজার থেকে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com