বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজামপুর ইউনিয়নের সরগাঁও গ্রামে দফায় দাফায় সংঘর্ষ ॥ আটক ১১

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সরগাঁও গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে পুলিশ করেছে। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর, লুটপাট হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল গফুরের সাথে আধিপত্য বিস্তার নিয়ে আব্দুন নুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ওই গ্রামে একাধিকবার সংঘর্ষ ও মামলা মোকদ্দমা চলছে। গতকাল শনিবার অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ চলে এলে বিকালে আবারো উল্লেখিতরা হামলা ভাংচুর ও লুটপাট চালায়। পরে আবারোও খবর পেয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১১ জনকে আটক করে। তারা হল আব্দুল হক, আব্দুল মতিন, সফর আলী, নুর মিয়া, আকল আলী, আইয়ূব আলীসহ ১১ জন। গুরুতর আহত অবস্থায় সৈয়দ আলী, বকুল মিয়া, ফারুক মিয়া, রনি মিয়া, তারেক মিয়া ও তানভীরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওসি জানান ১১ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com