সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ টাউন ক্লাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৫০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অমর একুশে ফেব্র“য়ারি উপলক্ষে নবীগঞ্জ টাউন ক্লাবের নিয়মিত আয়োজন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। একুশে ফেব্র“য়ারি সকাল ১০ টায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৭নং করগাও ও ৮ নং নবীগঞ্জ ইউপির সাবেক সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ডাঃ তাপস আচার্য্য, আব্দুল আহাদ সাদী, নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন প্রমুখ। ডাঃ তাপস আচার্য্য ও কলেজ শিক্ষার্থী বিপ্লবী রায়ের রক্তদানের মাধ্যমে কর্মসুচীর সূচনা ঘটে। দিনব্যাপী উক্ত কর্মসুচীতে, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, উপজেলা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, ছাত্রদল নেতা মুশাহিদুল আলম মুরাদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান, যুগ্ম আহবায়ক আলহাজ গোলাম রসুল চৌধুরী রাহেল, কৃষক লীগ নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য আক্তারুজ্জামান কমল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুনায়েম চৌধুরী, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খোশেদ আলম মফিজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা পরিদর্শন করেন। আনন্দ নিকেতন এর সভাপতি প্রনব দেব, সাবেক সভাপতি কাঞ্চন বনিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর বখত চৌধুরী, অর্থ সম্পাদক জীবেশ গোপ, কীর্তি নারায়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়জুর রব পনি, অনলাইন ব্লাড একটিভিস্ট আবুল কাশেম চয়ন, পারভেজ মিয়া, নাসের ইকবাল, হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান চৌধুরী হাবিব, হুমায়ুন প্রমুখ কর্মসুচিটি সার্বিক তত্ত্বাবধান করেন ও স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োজিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে ১শ জন রক্তদাতা ঐ কর্মসুচীতে রক্তদান করেছেন। নবীগঞ্জ গণ পাঠাগার ও মুজিব জাহান রক্ত কেন্দ্র, সিলেট’র সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত রক্তদান কর্মসুচির সমন্বয়ক হিসাবে ছিলেন নবীগঞ্জ টাউন ক্লাবের সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল। নবীগঞ্জ টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী মিজানুর রহমান চৌধুরী শামীম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহফুজুর রব রনি উক্ত কর্মসুচীকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com