বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে যুবলীগ নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো স্বেচ্ছাসেবক লীগ নেতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন সুমনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী বাবু। ‘লীগ’ ব্যবহার করতে পারবে শুধু ছয়টি সংগঠন’, জাতীয় একটি দৈনিক পত্রিকার নিউজের লিংক ফেসবুকে শেয়ার দেয়ার জেরে সুমনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু। সোমবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে সুমনকে শারীরিক লাঞ্ছিত করা হয়। এদিকে যুবলীগ নেতা সুমনকে লাঞ্ছিত করার ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম ইউপি সভাকক্ষে উপজেলা যুবলীগ কার্যকরি কমিটি সভা ডেকেছে। অপরদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা বড়বাজার এলাকায় মহড়া দিতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে যুবলীগ নেতা সুমন উপজেলা পরিষদ কমপ্লেক্সে আসেন। সুমন কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় পুর্ব থেকে উৎপেতে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু মোটর সাইকেলের গতিরোধ করে সুমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আসাদুর রহমান খান ও জাতীয় শ্রমিক লীগ বানিয়াচং শাখার আহবায়ক অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকুর হস্তক্ষেপে সুমন রক্ষা পায়।
যুবলীগ নেতা রায়হান উদ্দিন সুমন জানান, “লীগ” ব্যবহার করতে পারবে শুধু ছয়টি সংগঠন’ একটি জাতীয় দৈনিক পত্রিকার নিউজের লিংক আমার ফেসবুকে শেয়ার দেই কয়েক দিন আগে। ওই ছয় সংগঠনের তালিকায় স্বেচ্ছাসেবক লীগের নাম নেই। ফেসবুকের লিংক দেখে বাবু ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে হুমকি-ধামকি দেয়। গতকাল আমার একটি কাজে পরিষদ কমপ্লেক্সে গেলে বাবু অতর্কিত হামলা করে।
এ ব্যাপারে বানিয়াচং স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী বাবু জানান, আমার দল ও আমার ব্যক্তিগত সম্পর্কে ফেসবুকে বাজে মন্তব্য করায় সুমনকে মারধর করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com