মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাবেক চেয়ারম্যান হুমায়ূন রেজার নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের লাঞ্ছিত করার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ূন রেজার নেতৃত্বে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে হামলা, কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্টাফদের লাঞ্ছিত ও সরকারী সম্পত্তি বিনষ্ট করা হয়েছে। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ কায়ছার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃবিতে তিনি বলেন, ২৫ ফেব্র“য়ারি দুপুর পৌনে ১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত উত্তর সাঙ্গর গ্রামের মঈন উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আরএমও ডাঃ বজলুর রহমান তাৎক্ষনিক চিকিৎসা প্রদান শেষে পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষনিক সার্জারী বিভাগের জুনিয়র কনসালন্টেট ডাঃ অরুন কুমার পাল ওয়ার্ডে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা চলাকালীন অবস্থায় বেলা ২টা ৪০ মিনিটের দিকে মঈন উদ্দিন মারা যান।
বিবৃতিতে বলা হয়, বিকাল ৪টার দিকে মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ূন রেজার নেতৃত্বে ৫০/৬০ জন হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক নার্স ও অন্যান্য স্টাফদের লাঞ্ছিত এবং সরকারী সম্পত্তি বিনষ্ট করে। হামলাকালীদের হুমকিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে বিবৃবিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে হুমায়ূন রেজা জানান, তিনি ঘটনার দিন বিকেলে হাসপাতালে গেলে এলাকার লোকজন অভিযোগ করেন চিকিৎসায় অবহেলার কারণে ইমাম মহিউদ্দিন মারা গেছেন। এ সময় জনতা বিক্ষুদ্ধ হয়ে উঠলে আমি তাদেরকে শান্ত করে হাসপাতাল এলাকা থেকে নিয়ে আসি। তিনি বলেন, হাসপাতালে হামলা, ভাংচুর, ডাক্তার ও স্টাফদের লাঞ্ছিত করার কোন ঘটনাই ঘটেনি। মাওলানা মহিউদ্দিন চিকিৎসায় অবহেলার কারণেই মারা গেছেন এটা সত্য। ডাক্তাররা তাদের দোষকে চাপা দিতেই আমার উপর এ মিথ্যা অভিযোগ এনেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com