বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজ নবীগঞ্জে মুক্তিযুদ্ধের কিংবদন্তি সাদী স্মরণে সভা ॥ অনুষ্ঠানে আসছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ মঙ্গলবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজ্জাম্মেল হক নবীগঞ্জ আসছেন। মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও (নবীগঞ্জ-বাহুবল) হবিগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীরপ্রতিক মাহবুবুর রব সাদী স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন। নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করবেন (নবীগঞ্জ-বাহুবল) হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও সাবেক চীফ হুইফ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। এছাড়া প্রয়াত বীরপ্রতিক মাহবুবুর রব সাদী’র সন্তান শুভ মুহতাদ সাদী বক্তব্য রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com