শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

জীবিত মহিলা মৃত ওয়ারিশান সনদ ॥ জালিয়াতাকারীকে আটক

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে জীবিত মহিলাকে মৃত দেখিয়ে জাল ওয়ারিশান সনদ তৈরী করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি গোপায়া গ্রামের মৃত আতাব আলীর পুত্র মোতাকাব্বির তালুকদার (৩৬)। গত শনিবার রাতে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে সদর থানার এসআই দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুুলিশ তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপায়া গ্রামের খাইরুন্নেসা বেগমের পুত্র সুমন ও মোতাকাব্বির গোপায়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিনের সহযোগিতায় খাইরুন্নেসা বেগমের মিথ্যা মৃত্যু সনদপত্র ও জাল ওয়ারিশান পত্র তৈরী করে জমি বিক্রি করার চেষ্টা করে। পরে খাইরুন্নেসা বেগম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ প্রেক্ষিতে গত শনিবার মোতাকাব্বির তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com