বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবী ২৮ ফেব্র“য়ারী অর্ধদিবস হরতাল

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকার আবার অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কবাদী)। হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সরকার গ্যাসের মূল্য ২দফা বাড়িয়ে সিঙ্গেল চুলা ৬০০টাকা থেকে ৯০০ টাকা, ডাবল চুলা ৬৫০টাকা থেকে ৯৫০টাকা এবং সিএনজি ক্ষেত্রে ১ঘনমিটার গ্যাস ৩৫টাকা থেকে ৪০টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এ অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন বাংলাদেশ সরকার পেট্রোবাংলা অধিভূক্ত কোম্পানিগুলো থেকে ২০১৫-১৬অর্থ বছরে প্রায় ৬হাজার কোটি টাকা কর-লভ্যাংশ রয়্যালিটি পেয়েছে। এর পরও পেট্রোবাংলা নীটমুনাফা করেছে ১২৭৯ কোটি টাকা। এ অবস্থায় গ্যাসের মূল্য বৃদ্ধি করা শুধু অযৌক্তিক নয়, জনগণের অর্থ লোটপাটকরার সমতুল্য। তাই এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করা হবে। এছাড়া আগামী ২৮ ফেব্র“য়ারী সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ঢাকায় বাংলাদেশ গণতান্তিক বামমোর্চা কর্তৃক ঘোষিত হরতাল পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com