শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্মশানঘাটে মেয়র গউছের কালিপূজা পরিদর্শন আমি বেচে থাকতে চাই কর্মের মাধ্যমে

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শ্মশানঘাটে অনুষ্ঠিত কালিপূজা পরিদর্শণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় শ্মশানঘাটে কালিপূজা পরিদর্শণ করতে যান। এ সময় শ্মশান কমিটির সভাপতি সুখলাল সুত্রধর ও সাধারণ সম্পাদক পিনাকী চৌধুরী মেয়রকে স্বাগত জানান।
পরিদর্শণের পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মেয়র জি কে গউছ বলেন, আমি বেচে থাকতে চাই কর্মের মাধ্যমে। কাজ করতে চাই মানুষের কল্যাণে। আমার কাছে বিএনপি, আওয়ামীলীগ নেই। পৌরসভার দায়িত্ব পালনকালে আমার কাছে সবাই সমান। মেয়র হিসেবে আমি সকল ধর্মের সেবক। তাই সকলের সহযোগীতায় হবিগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করেছি। ভবিষ্যতে হবিগঞ্জ শহরকে একটি উন্নত শহরে রূপান্তর করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
মেয়র বলেন, ষড়যন্ত্র করে বেশি দিন ক্ষমতার বাহিরে রাখা যাবে না। হবিগঞ্জ পৌরবাসী আমাকে ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত করেছেন। পৌরবাসী আমাকে ভালবাসেন, আমিও পৌরবাসীকে ভালবাসি। পৌরবাসী শত প্রতিকুলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে ৩ বার মেয়র নির্বাচিত করেছেন। আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি সারাজীবন পৌরবাসীর কাছে ঋণী হয়ে থাকব।
এ সময় মেয়রের সাথে পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুবদল নেতা হেলাল আহমেদ টিপু, ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com