বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ জাপা সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ জাতীয় পার্টির কান্ডারী উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামের মাহমুদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হলে সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি স্ত্রী ২ পুত্র, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জানাযার নামাজ গতকাল বিকেল ৪টায় মরহুমের গ্রামের বাড়ি রিফাতপুর গ্রামের মাঠে অনুস্টিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজার নামাজে অংশ নেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান মুশফিক হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলার ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওঃ মুশাহিদ আলী, বাউসা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, আব্দুল মালিক, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন, আবিদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, বাসদ নেতা চৌধুরী ফয়ছল সোয়েব, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুকিত চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, মজিদুল করিম মজিদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন, মোশাহিদ আলম মুরাদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, নুরুল আমিন পাঠান, আব্দুল মতিন চৌধুরী, ইকবাল আহমেদ বেলাল, স্বপন চৌধুরী, আক্তারুজ্জামান কমল প্রমুখ।
জেলা জাতীয় পার্টির শোকঃ
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির হবিগঞ্জ জেলা শাখার নেতবৃন্দ। সংবাদ প্রদত্ত বিবৃতিতে যারা শোক প্রকাশ করেন তারা হলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সদস্য সচিব শংকর পাল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, তৌহিদুল ইসলাম তৌহিদ, মীর জিয়াউল হক জিয়া, আব্দুল মুকিত লুস্কর, এস এম লুৎফুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহাদ ইউ চৌধুরী শাহীন। তার মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হওয়ার নয়। আমরা তার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com