বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভাষা সৈনিক এডভোকেট সৈয়দ আফরোজ বখতকে খোয়াই থিয়েটারের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে ফেব্র“য়ারী উপলক্ষ্যে ভাষা সৈনিক এডঃ সৈয়দ আফরোজ বখতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। খোয়াই থিয়েটারের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল সন্ধ্যায় খোয়াই থিয়েটার হল রোমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন থিয়েটার সভাপতি নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু। এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি ভাষা সৈনিক এডঃ সৈয়দ আফরোজ বখত। বিশেষ অতিথি ছিলেন প্রবন্ধিক এম এ রব, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, কবি তাহমিনা বেগম গিনি, ইংল্যান্ড প্রবাসী এম এ মুনিম চৌধুরী বুলবুল। থিয়েটারের সাধরণ সম্পাদক ইয়াছিনুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুরলী ধর দাস, এডঃ শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, এডঃ বিজন বিহারী দাস, হারুন সিদ্দিকী, অপু চৌধুরী প্রমুখ।
সভায় ভাষা সৈনিক এডঃ সৈয়দ আফরোজ বখতকে ফুলেল শুভেচ্ছা জানান খোয়াই থিয়েটারের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com