রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের ছাহেব ক্বীবলা রাঘবপুরী আর নেই, এলাকায় শোক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার রাঘবপুর (মোগলা বাজার) বাসিন্দা রাঘবপুর ছাহেবজাদার জৈষ্ট সন্তান মাওঃ ছদর উদ্দিন ছাহেব ক্বীবলা রাঘবপুরী গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। ওই দিন বিকাল ৫ ঘটিকায় মরহুমের গ্রামের বাড়ি রাঘবপুরে জানাযার নামাজ শেষে পারিবারিক পিতার মাজার সংলগ্ন স্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে নবীগঞ্জসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানবৃন্দগণ অংশ গ্রহন করেছেন। প্রায় কয়েক হাজার মানুষের ঢল নামে জানাযার নামাজে। এদিকে ছাহেব ক্বীবলা রাঘবপুরীর মৃত্যুতে নবীগঞ্জে ভক্ত আশেকানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, নোয়াপাড়া গ্রামের জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি মরম আলী, বর্তমান মোতাওয়াল্লি ও পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী, মিয়াধন মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com