সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ২৪ ফেব্র“য়ারী

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ২৪ ফেব্র“য়ারী শুক্রবার বিকাল ৩টায় ডিসিপি হাই স্কুল মাঠে অনুষ্টিত হবে। ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে সুনামগঞ্জের জগ্ননাথপুর একাদশ বনাম চুনারুঘাট সবুজ দল একাদশ। এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি। ফাইনাল খেলাকে সফল করতে বুধবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা পরিষদ কার্যালয়ে খেলা পরিচালনা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাস, মোঃ নুরুল ইসলাম মাস্টার, প্রভাষক আলহাজ্ব আঃ রউফ, বাবু সতেন্দ্র চন্দ্র দেব, বিশিষ্ট ক্রীড়াবিদ সফিউল আলম শাফি, আঃ মালেক মেম্বার, মুজিবুর রহমান স্বপন, সুুপ্রিম কোর্টের আইনজীবি মোস্তাক আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, আঃ কদ্দুছ, আকছির মিয়া, আঃ রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com