বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছেন। বুধবার বিকেল ৫টায় উপজেলার বংশিবপাশার হুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাসিন্দা লুকমান মিয়ার সঙ্গে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে তার ভাতিজা মোর্শেদ মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোর্শেদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে চাচা লুকমান মিয়াকে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির এএসআই বিল্লাল ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানা ওসি অহিদুর রহমান পিপিএম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com