মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গের বাগাহাতা গ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের যুব-সংগঠনের আয়োজনে স্থানীয় বাগাহাতা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যান্ত চলে প্রতিযোগিতা। প্রতিবছরের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে শিশু-কিশোর থেকে শুরু করে নারী পুরুষসহ সব বয়সের হাজার হাজার দর্শক ভিড় করেন বাগহাতা নদীর দুই পাড়ে। তাদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে উঠে নদী এলাকা। প্রতিযোগিতা শেষে কাগাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম তালুকদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থানের মাঝিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের নৌকা। দ্বিতীয় স্থান অর্জন করে টঙ্গীরঘাট গ্রামের নৌকা ও তৃতীয় পুরস্কার অর্জন করে আয়োজক কমিটির নৌকা।
আয়োজক কমিটির সভাপতি মাইন উদ্দিন জানান, আমরা প্রতিবছর বিনোদনের জন্য নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করি। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা নৌকার মাঝিরা অংশগ্রহণ করেন। আমাদের আশা, আগামী বছর আরও বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com