বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চ্যারিটি অফ ডায়নার উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন ‘চ্যারিটি অফ ডায়না’র উদ্যোগে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার কালনী গ্রামে শতাধিক দুস্থদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। চ্যারিটি অফ ডায়নার প্রতিষ্টাতা ফারহানা আক্তার খানম ডায়নার সভাপতিত্বে ও সাইফুর রহমানের পরিচালনায় শীত বস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, ২নং আদর্শ রিচি ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, জাতীয় মহিলা পার্টির জেলা সভাপতি রাবেয়া খাতুন, সৈয়দ মোঃ ইব্রাহিম, ‘চ্যারিটি অফ ডায়নার প্রতিষ্টাতা সদস্য শারমিন নিম্মি, মিম খান প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য বাছির আহমেদ, সাইফুল ইসলাম, শেখ মামুন, শাহ মোঃ নাসির উদ্দিন রাসেল, তুষার আহমেদ, জুমেল, আদি, রকি, স্বয়ন, মনির, জনি, সুমন রক্সি, মোছাব্বির, জয়, শাহরিয়ার ইমন প্রমূখ। সংগঠনের প্রতিষ্টাতা ফারহানা আক্তার ডায়না ভবিষ্যতে আরো বড় পরিশরে আয়োজনের কথা উল্লেখ করে বলেন, শুধু শীত বস্ত্র বিতরণেই আমাদের কার্যক্রম শেষ নয়, আমরা দরিদ্র মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার জন্যও বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com