শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য হলেন বুলবুল ও মঈনুল

  • আপডেট টাইম বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য হলেন, লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল ও শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি মঈনুল হাসান রতন। সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে সংগঠনের ১৭তম বর্ষপূতি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তাদেরকে আজীবন সদস্যের পরিচয়পত্র ও সনদ তুলেদেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক রাষ্ট্রদূত ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হোসেন সরকার, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, শায়খুল হাদিস ড. মোঃ আব্দুল কাউয়ুম আল আজহারী, সাবেক অতিরিক্ত সচিব ও সংগঠনের সচিব টিআইএম নুরুন্নবী, বাংলাদেশ ইমাম কমিটির সভাপতি আবু হুরায়রা, কো-অডিনেটর এবাদুল্লাহ শেখ প্রমুখ।
সংগঠনের বর্ষপূতি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন শায়েস্তাগঞ্জ থানা শাখার সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী শাকিম, সাধারণ সম্পাদক শফিক মিয়া মাষ্টার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক সুজিত বণিক, মঈনুদ্দিন সুজন, জিতু মিয়া। পরে শায়েস্তাগঞ্জ থানা কমিটির উপদেষ্টা প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুলকে ফরেন কো-অডিনেটর হিসেবে মনোনিত করেন কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com