শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মেয়রের দায়িত্ব নিতে জিকে গউছের আর কোন বাধাঁ নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
  • ৭৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। গতকাল সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। এই আদেশের ফলে মেয়র জি কে গউছকে হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব নিতে আইনগত আর কোন বাধাঁ নেই।
২০১৬ সালের ২০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক আদেশে মেয়র জি কে গউছকে সাময়িক বরখাস্ত করে। এই আদেশের বিরুদ্ধে সদ্য কারামুক্ত মেয়র জি কে গউছ গত ২২ জানুয়ারী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। গত ২৩ জানুয়ারী মেয়র জি কে গউছকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া আদেশ স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও খান মোঃ সাইফুর রহমানের বেঞ্চ এই স্থগিতের আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ হাইকোর্ট বিভাগের চেম্বার আদালতে আপিল করেন। আদালত শোনানী শেষে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন।
শোনানীতে মেয়র জি কে গউছের পক্ষে অংশ নেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ও সিনিয়র আইনজীবী শ.ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল মুখলেছুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com