বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইলে জিআর ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের এনাম স্মৃতি সংঘের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পইল সাহেব বাড়ীতে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোস্তফা মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি জিআর ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, হাজী আম্বর আলী, হাজী সাহাব উদ্দিন, শাহজাহান মাষ্টার, ডাক্তার সৈয়দ আবরার জাবের, রহমত আলী, ব্যবসায়ী আলমগীর কবির, নাজমুল আলম পারভেজ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, পইল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আঃ খাইয়ূম ও নাজিম উদ্দিন প্রমূখ। সভায় প্রধান অতিথি গিয়াস উদ্দিন বলেন, আমি সমাজসেবা করি কিছু পাওয়ার জন্য নয়। আমার বাবা মানুষের সেবায় দান করে গেছেন। এরই সুবাধে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সভা শেষে পইল গ্রামের একটি দাখিল মাদ্রাসার উন্নয়নের জন্য জিআর ফাউন্ডেশন (ইউকে) থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com