বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বহুলা থেকে ৬ জুয়ারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ২নং পুল বহুলা থেকে ৬ জুয়ারীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় নগদ টাকা ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাত ১০টায় সদর থানার এসআই অরূপ কুমার চৌধুরী, পার্থ রঞ্জন চক্রবর্তী ও রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নাছির মিয়ার বাড়ি থেকে আটক করে। এ সময় জুয়া খেলার নগদ ১৮শ ৯৫ টাকা ও জুয়া খেলার বিপুল তাস উদ্ধার করা হয়। আটকৃতরা হল বহুলা গ্রামের করম আলীর পুত্র আব্দুল হামিদ (৩৫), মৃত মধু মিয়ার পুত্র এনাম মিয়া (৩০), মৃত আব্বাছ আলীর পুত্র ছালাম মিয়া (৪৫), মৃত মারাজ মিয়ার পুত্র আবুল কালাম (৪০), মৃত ছুরুত আলীর পুত্র আব্দুস শহীদ (৪০) ও দুলুর্ভপুর গ্রামের গেদা মিয়ার পুত্র নাছির মিয়া (৩০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com