বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এমপি কেয়ার চৌধুরীর প্রচেষ্টায় ইনাতগঞ্জ-কাজীরবাজার-মার্কুলী সড়ক সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ-কাজিরবাজার-মার্কুলী সড়কটি সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়। সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় এ দেয়া হয়েছে বলে তিনি জানান। ওই সড়কটি সংস্কার হলে নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর (পশ্চিম), বড়ভাকৈর (পূর্ব) ও ইনাতগঞ্জ ইউনিয়নের লোকজনের দুর্ভোগ লাঘব হবে।
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-কাজিরবাজার-মার্কুলী সড়কটি সংস্কারের অভাবে প্রায় স্থানেই বড় বড় গর্ত সৃষ্টি হয়। এতে সড়কটি যান চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এমপি কেয়া চৌধুরী বলেন, ওই সড়কের বেহাল দশা দেখে সংস্কারের জন্য সংসদে জোরালো দাবী রাখার পাশাপাশি ডিও প্রদান করি। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৪ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটির সংস্কারে এডিবি কর্তৃক ১৫ কোটি টাকা বরাদ্দ দেয় জানিয়ে কেয়া চৌধুরী বলেন, বরাদ্দ সাপেক্ষে আগামী ১৫/২০ দিনের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু হবে। তিনি আরো জানান, ২৪ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়কের প্রথম ধাপে ১২ কিলোমিটার ও দ্বিতীয় ধাপে ১২ কিলোমিটার সড়কের সংস্কার কাজ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com