বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আন্তঃজেলা ডাকাত দল সর্দার হাফিজুর গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৬৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আন্তঃজেলা ডাকাত দল সর্দার তারাসই গ্রামের হাফিজুরকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক, স¤্রাট মিয়া, এএসআই হারুন অর রশিদ, বাপ্পী দে, বিশ্বজিৎ রায়, কনস্টেবল রুবেল মিয়া ও নাঈমসহ একদল পুলিশ হাফিজুরের গ্রামের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুর নিজ ঘরে থাকা একটি ড্রামের ভিতরে আত্মগোপন করে। পুলিশ পুরো ঘর তল্লাশী চালিয়ে ড্রাম কেটে হাফিজুরকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত ডাকাত হাফিজুর আন্ত:জেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে বানিয়াচং, সুনামগঞ্জ, জামালগঞ্জ, হবিগঞ্জ ও আজমিরীগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গতকাল বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com