বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জ সড়কে ঝিংড়ি ব্রীজ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ঝিংড়ি ব্রীজ থেকে লিটন মিয়া (৩৫) নামের এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে আজমিরীগঞ্জ থানার এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লিটন উপজেলার জলসুখা মধ্যপাড়া গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। লিটনের বড় ভাই রিপন মিয়া জানান, লিটন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নরসিংদী ভেলানগর এলাকায় থেকে ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি সে ফোন করে তার ভাইকে বাড়িতে আসতে বলে। শুক্রবার দুপুরে লিটন তাকে ফোন করে জানায়, সে বাড়িতে আসছে। ওই দিন রাত থেকে লিটনের ফোন বন্ধ পাওয়া যায়। সকালে ঝিংড়ী ব্রীজের রেলিংয়ে লায়লন দড়িতে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন আজমিরীগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ রিপনকে বিষয়টি জানালে পুলিশসহ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com