বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত ॥ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তাকে মারপিট করে টাকা লুট করে এবং গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগে জানা গেছে। আহত ব্যবসায়ী হলেন, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আব্দুল ওয়াহিদ মিয়ার পুত্র বর্তমানে শহরতলী ওসমানী রোডের বাসিন্দা নুরুজ্জামান (৫০)। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাসায় যাওয়ার পথে শহরের ওসমানী রোডের নাজ টেইলার্স দোকানের সামনে হামলার ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নুরুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শহরের ওসমানী রোডস্থ বাসায় যাচ্ছিলেন। তিনি নাজ টেইলার্স দোকানের সামনে পৌছুলে কতিপয় দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারপিট করে টেনে হেচড়ে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় ধ্বস্তাধ্বস্তি করে ছাড়া পেয়ে দৌড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আত্মরক্ষা করেন। দোকানে ঢুকার পরই নুরুজ্জামান জ্ঞান হারিয়ে মাটিতে লুঠে পড়ে যান। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নুরুজ্জামানের আত্মীয়স্বজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com