রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ঘরে ঘরে ক্ষুদ্র ও কুঠির শিল্পের বিকাশ ঘটাতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, শেখ হাসিনার সরকার দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেয়ায় ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশে রূপান্তর হয়েছে। মানুষের আয় ও গড় আয়ূ বেড়েছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই। ঘরে ঘরে ক্ষুদ্র ও কুঠির শিল্পের বিকাশ ঘটাতে হবে। বাণিজ্য মেলার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে বাজারের ব্যবস্থা করে দিলে তারা আরও অনুপ্রাণিত হবে।
গতকাল বিকেলে হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডে মাস ব্যাপি কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন। এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জ থেকে দেশের গ্যাস আর বিদ্যুতের সবছেয়ে বেশী সরবরাহ হচ্ছে। হবিগঞ্জে অনেক শিল্প-কারখানা গড়ে উঠছে। কিন্তু স্থানীয় উদ্যোক্তা সেইভাবে এগিয়ে আসছে না। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে হবিগঞ্জের যে বিপুল সম্ভাবনা আছে সেগুলোকে কাজে লাগাতে পারলে আগামী প্রজন্ম একটি উন্নত বাংলাদেশে বসবাস করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট দুলাল সূত্রধরসহ চেম্বার নেতৃবৃন্দ।
এর আগে সোমবার দুপুরে চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম জানান, মাস ব্যাপি মেলায় ১০০টি স্টল অংশ গ্রহণ করছে। মেলায় বিভিন্ন স্থান থেকে স্টল এসেছে। বিভিন্ন হস্ত-শিল্প ও পণ্যের পাশাপাশি মেলায় বিনোদন ও খাবার স্টলেরও ব্যবস্থা রয়েছে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। মেলা শেষে প্রবেশ টিকেটের উপর লটারির মাধ্যমে আকর্ষনীয় পুরেস্কার প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com