বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মুড়ারবন্দে ১২০ আউলিয়ার ৩দিন ব্যাপী বাৎসরিক ওরস শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ১০১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ নাসির উদ্দিন (রাঃ) সহ ১২০ আউলিয়ার ৩দিন ব্যাপী বাৎসরিক ৬৯৬তম ওরস আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে শত শত কাফেলা ও দোকান পাট বসেছে। দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দ জড়ো হচ্ছেন মুড়ারবন্দ দরবার শরীফে। আজ শুক্রবার সকালে মাজারে গিলাপ ছড়ানোর মাধ্যমে শুরু হবে ওরসের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে নিরাপত্তা রক্ষায় মাজার কমিটির উদ্যোগে মাজারের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। মোতায়ন করা হয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্য। আগামী রবিবার রাত ১২টা ১মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে উক্ত ওরসের সম্পন্ন হবে।
মাজারের মোতাওয়াল্লী পীরে তরিকত সৈয়দ সফিক আহমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ কবীর আগমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ মানিক শাহ চিশতী, পীরে তরিকত সৈয়দ ইউনূছ শাহ চিশতী, পীরে তরিকত নজরুল আহমেদ চিশতী, পীরে তরিকত সোহেল শাহ চিশতী, সৈয়দ তানভীর আফসর, সৈয়দ নেছার আহমেদ, পীরে তরিকত সৈয়দ যুবরাজ শাহ চিশতী, পীরে তরিকত সৈয়দ শাহ নেওয়াজ চিশতী, পীরে তরিকত সৈয়দ শাহ আলম চিশতী, পীরে তরিকত সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ দুদু মিয়া চিশতী, সৈয়দ আলমগীর হোসেন চিশতী, পীরে তরিকত শাহ গিয়াস উদ্দিন মাসুম চিশতী জানান, ৩দিন ব্যাপী ওরসে লাখ লাখ আশেকান-জাকেরান, মুরিদ ও ভক্তবৃন্দ আসবেন। ওরস সুন্দর ও সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com