সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ টেকনিক্যাল স্কুলে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তির রেজাল্ট দেখা নিয়ে দুই দল ছাত্রের মাঝে ধাওয়া, পাল্টা হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে বহুলা গ্রামের টেকনিক্যাল স্কুলের ছাত্র রাজা মিয়া ও কাজল মিয়া কলেজের বোর্ডে রেজাল্ট দেখা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষ নিয়ে দুই দল ছাত্র ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। এ সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হকসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com