মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পাওনা টাকা নিয়ে দু’দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়নপুর গ্রামে আবুবক্কর সিদ্দিকের নিকট একই গ্রামর নুরু মিয়ার কিছু টাকা পাওনা ছিল। গতকাল নুরু মিয়া পাওনা টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই সংঘর্ষে শেলিনা বেগম (৩৫) আলাউদ্দিন (৪০), আলম মিয়া (৩৮), শফিক মিয়া (৩০) সাবের মিয়া (৩৫), আবু বক্কর (৪০)সহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com