মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসায় ৪তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাবু

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসায় প্রায় ৭১ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। গত বৃহষ্পতিবার বিকেলে ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সহকারী মৌলভী ইসমাইল হোসেন জসিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান হারুন, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, এড. এস.এম ইলিয়াছ, অত্র মাদ্রাসার গর্ভনিং বডির সহ-সভাপতি মাওঃ মস্তোফা আহমদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রকৌশলী মাহবুব আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাসুদ, প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সাইদুর রহমান, গর্ভনিং বডির সদস্য হাজ্বী লুৎফুর রহমান, ছনাওর হোসেন খাঁন, সৈয়দ আহমদ আলী, বিশিষ্ঠ মুরুব্বি শামছু মিয়া, লন্ডন প্রবাসী ইন্তেকাব আলম, হাজ্বী শফিক মিয়া, ইমাদ আলী, সাবেক ইউপি মেম্বার ইয়াওর মিয়া, সৈয়দ রহিম আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোঃ আলী আক্কাছ মোল্লা। সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, নবীগঞ্জ-বাহুবল এলাকায় শিক্ষাক্ষেত্রে বিপ্লব সৃষ্ঠি হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষার উন্নয়নে আরো পদক্ষেপ নেয় হবে। সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার ফলাফলে সন্তেুাষ প্রকাশ করে তিনি বলেন, অত্র মাদ্রাসা বিজ্ঞান শাখা চালু ও কামিল ক্লাসে উন্নতিকরনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এসময় তিনি মাদ্রাসায় সার্বিক উন্নয়নসহ জাতীয়করণে প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com