বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে বিজয়ী ও পরাজিত মেম্বারের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৪২৬ বা পড়া হয়েছে

HITACHI Digital Camera

HITACHI Digital Camera

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বিজয়ী ও পরাজিত দুই ইউপি মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গতকাল রোববার সকাল ১১টার দিকে সুজাতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত ইউপি নির্বাচনে সুজাতপুর গ্রামের পরাজিত মেম্বার এখলাছ উদ্দিন এবং বিজয়ী মেম্বার গোলাপ মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার সকাল ১১টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আলমগীর ও রহমান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। ফের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com