বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভাগ্যের নির্মম পরিহাস!

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৯৪৩ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ এই বয়সে যার বই খাতা নিয়ে স্কুলে যাবার কথা থাকলেও আরব আলী (১০) নামের এক শিশু মোরগ ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। গতকাল শুক্রবার দুপুরে থানার সামনে এ প্রতিনিধির ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। তার কাছে জানতে চাইলে সে আক্ষেপ করে জানায়, তার বাড়ি সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে। পিতার নাম কুতুব আলী। ৩ ভাই ও ৩ বোনের মাঝে সে সবার বড়। তার পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল। কিন্তু অভাব অনটনের কারণে সে হবিগঞ্জ শহরে মুরগের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। সে জানায়, বিভিন্নস্থান থেকে সে মোরগ এনে প্রতিদিন ১০ থেকে ১২টি মোরগ বিক্রি করে। তাতে লাভ হয় ২শ থেকে ৩শ টাকা। এ টাকা দিয়েই তার সংসার চলে। তার পিতাও মোরগ ব্যবসা করে। তার ইচ্ছে ছিল অন্য শিশুদের মতো লেখা পড়া করবে। ২য় শ্রেণী পর্যন্ত সে পড়েছে। দরিদ্রতা তাকে বেশি দুর এগুতে দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com