বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের ২নং পুল এলাকায় থেকে মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৭০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ২নং পুল এলাকায় মদ পান করে মাতলামির সময় তাহের মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় মদ ও যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে বহুলা গ্রামের মৃত ইউসুব আলীর পুত্র। গতকাল শুক্রবার রাত ৮টায় মদ পান করে পথচারীদের গালমন্দ করে। তার মাতলামি অতিরিক্ত পর্যায়ে চলে গেলে স্থানীয় লোকজন সদর থানায় খবর দেয়। এসআই দৌস মোহাম্মদ ও মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তার কাছ থেকে ২লিটার দেশী মদ ও ৪পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com