বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিবিয়ানা গ্যাসফিল্ডের শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ-বোনাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিবিয়ানা গ্যাসফিল্ডের শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ ও বোনাসের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা। গতকাল শুক্রবার সকালে বিবিয়ানা গ্যাসফিল্ডের সামনে শ্রমিকরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা কামরুল ইসলাম, বাবলু আহমেদ, স্থানীয় ইউপি মেম্বার জবা বেগম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা তাদের চাকুরী স্থায়ীকরণ না হলে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষনা দেন।
শ্রমিক নেতা কামরুল ইসলাম জানান, ২০০৫ সালে বিবিয়ানায় যখন শেভরন কাজ শুরু করে তখন, বিভিন্ন এজেন্ট এর মাধ্যমে ১৫৪জন শ্রমিক কাজে যোগদান করেন। মাটি খনন থেকে গ্যাস উত্তোলন পর্যন্ত কাজ করে আসলেও তাদের চাকুরী স্থায়ীকরণ করা হয়নি। বরং শেভরন এখন দেশ থেকে চলে যাচ্ছে। শ্রমিকরা ১০ থেকে ১২ ঘন্টা কাজ করলেও ন্যায্য মজুরী পায়নি। তাদের কোন ঝুকি ভাতা ও বীমা নেই। ঈদের সময় দেয়া হয় বেতনের তিন ভাগের একভাগ বোনাস।
তিনি আরও বলেন, শেভরন আমাদের রক্ত চুষে নিচ্ছে। তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল ৩০ বছরের জন্য আমাদেরকে চাকুরী দিবে। এখন ১০ বছর পরই তারা চলে যেতে যাচ্ছে। তাদের চাকুরী স্থায়ী এবং বোনাস না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনার কথাও জানান তিনি।
শেভরন কর্তৃপক্ষ বলছে, ওই শ্রমিকরা তাদের নিয়মিত শ্রমিক নয়। তৃতীয় একটি পক্ষ এই শ্রমিক সরবরাহ করে থাকে। তাদের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারদের। শ্রমিকরা অযৌক্তিকভাবে এই আন্দোলন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com