বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীকে শ্লীলতানীর প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১২টার দিকে পুরানবাজার এ মানববন্ধন আয়োজন করে ছাত্র-যুব পরিষদ। এতে শিক্ষার্থী, এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, শায়েস্তাগঞ্জ মানবাধিকার কউন্সিলের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক মিয়া, সাবেক পৌর কাউন্সিলর রাহেল মিয়া সরদার, জিতু লস্কর, মাসুদুর রহমান বাবু, সেন্টু রায়, ছাত্র-যুব পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেন শাহেদ, সৈয়দ এবাদুল হক শাহীন, জুনায়েদ তালুকদার, জয়নাল সরদার, ছাত্রনেতা এমরান, সাইদুল ইসলাম সোহাগ, দেবাশীষ রায়, সুজিত বণিক প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জনৈক ছাত্রীকে নাঈম নামে এক যুবক শ্লীলতাহানি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com