সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকা সিলেট মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
  • ৭৫০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর এলাকা থেকে অজ্ঞাতনামা (৪০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় অজ্ঞাত এই যুবকের লাশটি রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে জানালে হাইওয়ে থানার এসআই অনন্ত এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন পিপিএম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে মহাসড়কে গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com