শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

দিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় জামিন পেলেন আরিফ-গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলায় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুজনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মঈনুল হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
পরে আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের জানান, মেয়র গউছের বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না। এর আগে দিরাইয়ে বোমা হামলার আরেকটি মামলায় রোববার আরিফুল হককে জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় জিকে গউছকে ৬ মাসের জামিন দেন আদালত। ২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বোমা হামলায় যুবলীগের একজন কর্মী নিহত হয় ও ২৯ জন আহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সে সময় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com