শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জামায়াতের কালো পতাকা মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০১৪
  • ৭২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল অনুষ্টিত হয়েছে। শহরের পুরাতন বাস স্টেন্ড এলাকা থেকে মিছিলটি জেলা জামায়াতের সেক্রেটারী মুশাহীদ আলী, হবিগঞ্জ পৌর আমীর কাজী  মহসিন আহমদ, জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান ও সদর উপজেলা আমীর মাও: আব্বাস আলীর নেতৃত্বে শুরু হয়ে ১৯ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে যোগদান করে।
মিছিল শুরুর প্রাক্কালে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সেক্রেটারী মুশাহীদ আলী বলেন, সারা বিশ্বে গত ৫ জানুয়ারীর জনপ্রত্যাখ্যাত ভোটারবিহীন নির্বাচনকে তামাশার নির্বাচন বলে চিত্রিত হলেও সরকার দেশের জনগনের মতামতকে বৃদ্ধাঙ্গুািল দেখিয়ে সরকারের অংশীদার জাতীয় পার্টিকে হাস্যকর ভাবে বিরোধী দল বলে ঘোষনা দিয়ে এক আজগুবী সরকার প্রতিষ্ঠা করেছে। স্বৈরাচারী কায়দায় ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকার পুলিশ, র‌্যাব, বিজিবির উপর নির্ভর করে এমন কোন হীন কাজ নেই যা করছেনা। পরবর্তীতে হবিগঞ্জ পৌর মাঠ থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পৌর মেয়র জি, কে গউছ, জেলা জামায়াতের আমীর মাও: মুখলিছূর রহমান, সেক্রেটারী মুশাহীদ আলী সহ ১৯ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে কালো পতাকা মিছিলটি শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com