বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১২ই রবিউল আউয়ালে জশন্ েজুলুছকে সফল করুন সুন্নী সমন্বয় পরিষদ

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ এর উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার পবিত্র ১২ই রবিউল আউয়াল শরীফের জশন্ েজুলুছ ঈদে মিলাদুন্নবী বাস্তবায়নের প্রস্তুতি কমিটির এক সভা অধ্যক্ষ গোলাম সারওয়ারের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক, কাজী এম.এ জলিলের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মুফতি শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান আউয়াল, মুফতি আলমগীর হোসেন, শায়ের মোঃ আব্দুর রহমান, আলহাজ্ব মনসুর আলী কুটি, মোঃ আব্দুর রকিব রনি, হাফেজ আঃ রহমান সেলিম, মাওঃ মঞ্জু মিয়া, মোঃ জাহির মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। বক্তাগণ আগামী ১২ই রবিউল আউয়াল শরীফ মোতাবেক ১৩ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় হবিগঞ্জের ঐতিহাসিক সুন্নী ,জনতার জশন্ েজুলুছে প্রত্যন্ত অঞ্চলের সকল সুন্নী ভাইদেরকে সুন্নী সংগঠনের নেতাকর্মীকে, মাদ্রাসার ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দকে, ইমাম-খতিব-মুসল্লীবৃন্দকে গাড়ীবহর নিয়ে ও পদদলে দরুদ শরীফের ও সালাতুসালামের সাথে দলে দলে যোগদানের জন্য আহবান জানান। জুলুছের সকল প্রস্তুতির অগ্রগতির জন্য ও সুষ্ঠভাবে সবাইকে জুলুছে অংশগ্রহণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com